জরুরি অবস্থা, কারফিউ তুলে নিয়েছে মিশর
মিশরে জরুরি অবস্থা ও কারফিউ তুলে নেয়া হয়েছে বলে ঘোষণা দিয়েছে সরকার।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের অবস্থান ধর্মঘট নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ভন্ডুল করার পর ১৪ অগাস্টে জারি করা হয়েছিল এই জরুরি অবস্থা এবং কারফিউ।
প্রাথমিকভাবে এক মাসের জন্য এ পদক্ষেপ নেয় সরকার। কিন্তু পরে ১২ সেপ্টেম্বরে এর মেয়াদ আরো দুই মাস বাড়ানো হয়।
আদালত জরুরি অবস্থা এবং কারফিউয়ের মেয়াদ মঙ্গলবারেই শেষ হওয়ার রায় দেয়ার পর আগেভাগেই তা তুলে নিয়েছে সরকার।
মিশরের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হাজেম আল বেবলাওয়ি বিবিসি’কে খবরটি নিশ্চিত করে জানিয়েছেন।
