২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় ট্রাক-বাস সংঘর্ষে নিহত ২৯

দক্ষিণ আফ্রিকায় একটি যাত্রীবাহি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Nov 2013, 03:02 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার এ দুর্ঘটনার খবর জানিয়েছে দেশটির সরকার। সোমবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় ম্পুমালানগা প্রদেশে দুর্ঘটনাটি ঘটে।

এক বিবৃতিতে দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, “২৯ জন মানুষ নিহত হয়েছেন ও আহত বেশ কয়েকজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

প্রতি বছর সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় ১৪ হাজারের মতো মানুষ নিহত হয়। এ সংখ্যা কমানোর জন্য কঠোর আইন করেছে দেশটির সরকার।

গত মার্চে দেশটিতে একটি পাহাড়ের পাশে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহি ডবল-ডেকার বাস বিধ্বস্ত হয়ে অন্তত ২২ জন নিহত হয়েছিল।