২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফটো সাংবাদিকের মোটরসাইকেল চুরি

নগরীর বায়েজিদ থানাধীন বালুছড়া এলাকা থেকে এক আলোকচিত্র সাংবাদিকের মোটরসাইকেল চুরি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 07:35 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

শুক্রবার মধ্যরাতে বালুছড়ার কাসেম ভবন এলাকায় এই চুরির ঘটনা ঘটে।

ভবনের নিচ থেকে দৈনিক আমার দেশের ফটো সাংবাদিক মোহাম্মদ মিনহাজ উদ্দিনের মোটরসাইকেলটি খোয়া যায়।

মিনহাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে ভবনের নিচে কলাপসিবল গেটের ভেতরেই মোটরসাইকেলটি রাখা ছিল। শনিবার সকালে দেখা যায়- কলাপসিবল গেইটের তালা ভাঙা এবং মোটরসাইকেলটি সেখানে নেই।

চুরি যাওয়া মোটরসাইকেলটি বাজাজ ডিসকভারি মডেলের।

এ ঘটনায় মিনহাজ বাদী হয়ে বায়েজিদ থানায় একটি মামলা করেছেন।