২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে পার্লামেন্ট নির্বাচন ফেব্রুয়ারি-মার্চে

মিশরের পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি বলেছেন, দেশটিতে ফেব্রুয়ারি এবং মার্চের মাঝামাঝি সময়ে পার্লামেন্ট নির্বাচন হতে পারে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Nov 2013, 06:52 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

এর মধ্য দিয়ে মিশরে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকারের শাসনাবসান এবং নির্বাচনী রাজনীতি ফিরে আসার প্রথম সুনির্দিষ্ট সময়সীমা পাওয়া গেল।

গত ৩ জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সেনা-সমর্থিত সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা হয়ে আসছে।

রয়টার্সকে এক সাক্ষাৎকরে ফাহমি বলেন, মুরসির দল মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি এখনো মিশরে বৈধ এবং পার্লামেন্ট নির্বাচনে অবাধে অংশ নিতে পারবে।

তবে মুসলিম ব্রাদারহুড গত বুধবার তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে আদালতের শরণাপন্ন হয়েও ব্যর্থ হয়েছে। ওদিকে, মুরসিও তার শাসনামলে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে বিচারের মুখে রয়েছেন।

স্পেনে এক সফরকালে ফাহমি বলেন, আগামী বসন্তের শেষে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেয়া হবে। ওই ঘোষণার পর সর্বোচ্চ দু’মাস পর নির্বাচন অনুষ্ঠিত হবে।