বলিভিয়ায় বিমান দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু
বলিভিয়ায় ১৮ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হলে ৮ জনের মৃত্যু হয়।
এ ঘটনায় বিমানটিতে থাকা বাকী আরোহীরা আহত হয়েছেন বলে স্থানীয় একটি হাসপাতালের পরিচালক জানিয়েছেন।
দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় একটি বিমান পরিবহন সংস্থা অ্যারোকন পরিচালিত ছোট টারবোপ্রোপ বিমানটি ভারী বৃষ্টির মধ্যে ব্রাজিলীয় সীমান্তের কাছে বেনির রিবেরালতায় অবতরণ করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
বিমানটি ত্রিনিদাদ থেকে যাত্রা শুরু করে বলে রোববার অ্যারোকন জানিয়েছে। তবে সংস্থাটির পক্ষ থেকে নিহতের পরিসংখ্যান জানানো হয়নি।
রিবেরালতা হাসপাতালের পরিচালক হোসে লুইস পেরেইরা জানিয়েছে, বিমানটিতে ১৮ জন আরোহী ছিলেন।
তিনি বলেন, “বিমানটিতে ১৬ জন যাত্রী ও পাইলট- কো পাইলটসহ ১৮ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ১০ জন বেঁচে গেছেন এবং ৮ জন মারা গেছেন।”
তিনি আরো বলেন, “পাইলট এবং কো পাইলট গভীর সংকটে পড়েছিলেন। এখন পর্যন্ত ৭ জনের পুড়ে যাওয়া মরদের উদ্ধার করা হয়েছে। আমরা তাদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারিনি।
স্থানীয় একটি ওয়েবসাইটে বিধ্বস্ত বিমানটির একটি ছবি দেয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, ঘাসের ওপর বিধ্বস্ত বিমানটির প্রপেলার থেকে ধোঁয়া উঠছে।
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস জানিয়েছেন, তিনি এ দুর্ঘটনার গভীর তদন্ত এবং প্রতিষ্ঠানটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন।
