২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে দুই ফরাসি সাংবাদিক নিহত

মালির উত্তরাঞ্চলীয় শহর কিদাল থেকে অপহরণের পর ফরাসি বেতার স্টেশন আরএফআই’এর দুই সাংবাদিককে ক্লদ ভেরলন ও ঘিসলেইন দুপন্তকে হত্যা করা হয়েছে। অপহরণের কিছুক্ষণের মধ্যেই তাদের হত্যা করা হয়।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 09:29 AM

Updated : 23 Aug 2022, 07:12 PM

শনিবার কিদালের এক রাজনৈতিক নেতার সাক্ষাৎকার নিয়ে ফেরার সময় তাদের অপহরণ করা হয় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি গাড়ি ও একটি পিকআপ নিয়ে আসা চারজন সশস্ত্র অপহরণকারী ওই দুই সাংবাদিককে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের পরপরই একটি ফরাসি টহল দল অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করে। অভিযান শুরু হওয়ার প্রায় ৫০ মিনিট পর কিদালে ১০ কিলোমিটার দূরে টহল দল নিহত দুই সাংবাদিকে মৃতদেহ খুঁজে পায়।


এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হত্যাকাণ্ডটিকে “নৃশংস আচরণ” বলে বর্ণনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ।

মাত্র দুইদিন আগে মালির প্রতিবেশি দেশ নাইজার থেকে অপহৃত চার ফরাসি সাংবাদিককে মুক্তি দেয়া হয়েছিল। সেই মুক্তির আনন্দ উদযাপন করার সময়ই অপর দুই ফরাসি সাংবাদিককে হত্যা করা হলো।