২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর দপ্তরে রকেট হামলা

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরানশায় নিরাপত্তা বাহিনীর সদরদপ্তরে রকেট হামলা চালিয়েছে অজ্ঞাত বিদ্রোহীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 01:59 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

শুক্রবার সকালে এই হামলা চালানো হয় বলে দ্য ডন জানিয়েছে।

নিরাপত্তা সদরদপ্তরে তিনটি রকেট আঘাত হানলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দেশটির সেনাবাহিনীসূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাত ১ টার দিকে এই রকেট হামলা চালানো হয়।

বিদ্রোহী জঙ্গিরা তিনটি রকেট হামলা চালালেও কেউ হতাহত হয়নি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

পাকিস্তানের সাতটি অঞ্চলের একটি উত্তর ওয়াজিরিস্তান যেখানে কেন্দ্রীয় শাসনের পাশাপাশি স্থানীয় গোত্রগত বা আদিবাসী আইনও চালু রয়েছে।

অঞ্চলটি দুর্গম হওয়ায় সেখানে আল কায়েদাসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলোর সদস্যদের নিরাপদ আবাস বলে মনে করা হয়। সেখানে পাকিস্তানের বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান চরমপন্থী সহিংসতা চালিয়ে থাকে।

যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) প্রায়ই অঞ্চলটিতে জঙ্গিদের আস্তানা লক্ষ করে হামলা চালিয়ে থাকে।