ধূমপানে বয়সের ছাপ পড়ে অকালেই
অধূমপয়ীদের তুলনায় ধূমপায়ীদের চেহারায় আগেভাগেই বয়সের ছাপ পড়ে যায়- বলা হয়েছে সাম্প্রতিক এক গবেষণায়।
চোখের নিচের পাতা ঝুলে পড়া, ঠোঁটসহ মুখাবয়বে বলিরেখা পড়ে ধূমপায়ীরা সহজেই লাবণ্য হারায়।
গবেষকরা দুইজন ধূমপায়ীর অবয়ব পরীক্ষা করে দেখতে পান একজনের চেহারা অন্যজনের চেয়ে ৫৭ ভাগ নেতিয়ে পড়েছে।
পরে দেখা গেছে, দু’জনই ধূমপায়ী, তবে একজন সম্প্রতি ধূমপানে অভ্যস্ত হয়েছেন আর অপরজন দীর্ঘদিন ধরে তা করে আসছেন।
গবেষণা সম্পর্কে ড. এলিজাবেথ তানজি বলেন, “ধূমপান আপনাকে স্রেফ বুড়ো বানিয়ে দেবে। এর বাহ্যিক ক্ষতিই এটি।”
তিনি আরো বলেন, “ধূমপানে ফুসফুস ক্যান্সার, হৃদরোগ, হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়া ছাড়াও আরেকটি বড় সমস্যা হচ্ছে এটি আপনাকে অনেক বেশি বুড়ো বানিয়ে দেবে। আর তাই এ অভ্যাস ত্যাগ করাই ভাল”।
‘ওয়াশিংটন ইনস্টিটিউট অব ডারমাটোলজিক লেজার’ এর বিশেষজ্ঞ ড. তানজি পুরোপুরি ভাবে ওই গবেষণায় জড়িত না থাকলেও তিনি বলেন, অন্যদের সঙ্গে তিনিও গবেষণার ফলাফল দেখে এর সত্যতা পেয়েছেন।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে দুটি অনুষ্ঠানের দিন পরিকল্পিতভাবে তোলা ৭৯ জোড়া ছবি থেকে প্রথমিক কাজ করা হয়।
‘কেস ওয়েস্টার্ন রিসার্চ ইউনিভার্সিটি’ এবং ‘ইউনিভার্সিটি হসপিটাল অব ক্লেভেনডের’ ড. ব্রাহাম গাইরন ও তার সহকর্মীরা গবেষণার ফল বিশ্লেষকদের দেখান।
এরপর তাদের বয়সভিত্তিক চেহারার অবস্থা সম্পর্কে মূল্যায়ন করতে বলা হয়।
ধূমপায়ী ও অধূমপায়ীদের নিয়ে ৪৫ জোড়া ছবি থেকে মূল্যায়নে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে অধূমপায়ীদের চেয়ে ধূমপায়ীদের মুখে ভাঁজ পড়েছে বেশি।
