মিশরে ব্রাদারহুড নেতার বিচার: বিচারকদের পদত্যাগ
মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ বাদিয়ে ও তার দুই সহযোগীর বিচারকাজ থেকে সরে দাঁড়িয়েছেন মামলা পরিচালনাকারী তিন প্রধান বিচারক।
বিচারক মোহাম্মদ ফাহমি আল-কারমাতি বলেন, তিনি ও তার সহযোগীরা বিবেকবোধের কারণে মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন।
মোহাম্মদ মুরসির বিচারের কয়েকদিন আগে এ ঘটনা ঘটল। আগামী ৪ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসিকে আদালতে হাজির করা হবে।
গত ৩ জুলাইয়ে সেনাবাহিনীর হাতে মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্রাদারহুড নেতা বাদিয়ে ও তার সহযোগী খায়রাত আল শাতিরকে গ্রেপ্তার করা হয়।
এই দুইজনসহ ব্রাদারহুডের আরেক সদস্য রাশাদ আল-বাইয়ুমির বিরুদ্ধে
গত ৩০ জুনে কায়রোয় ব্রাদারহুডের সদর দফতরের বাইরে সহিংসতা উস্কে দেয়া এবং হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
