পাকিস্তান সীমান্তে ইরানের ১৪ রক্ষী নিহত
ইরানের দক্ষিণপূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তে রাতভর ‘সশস্ত্র দৃষ্কৃতকারীদের’ সঙ্গে লড়াইয়ে দেশটির ১৪ জন সীমান্তরক্ষী নিহত ও ৫ জন রক্ষী আহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিণ সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
তবে কারা সীমান্তরক্ষীদের সঙ্গে সহিংসতায় জড়িয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত আর কিছু প্রকাশ করা হয়নি।
অজ্ঞাত কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইরনা সংবাদ সংস্থা জানিয়েছে, “ইসলামিক রিপাবলিক অব ইরানের সীমান্তরক্ষীদের সঙ্গে রাতভর সশস্ত্র লড়াই হয়। দক্ষিণপূর্বাঞ্চলীয় সিসতানের সারাভন ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তে এই লড়াইয়ে ১৪ জন রক্ষী শাহাদাত বরণ করেছেন।”
