২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় সেনা অভিযানে নিহত ৭৪ জঙ্গি

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে স্থল ও বিমান হামলা চালিয়ে বোকো হারামের ৭৪ জঙ্গিকে হত্যা করার কথা জানিয়েছে সেনাবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Oct 2013, 10:34 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট মোহাম্মদ দোলে শুক্রবার বলেন, এ হামলায় চিহ্নিত সন্ত্রাসী শিবিরগুলো ধ্বংস করে দেয়া হয়েছে। এতে ৭৪ সন্ত্রাসী নিহত হয়েছে। অন্যেরা মারাত্মক জখম হয়ে পালিয়ে গেছে।

বোকো হারামের বিরুদ্ধে অভিযান জোরদারেরই লক্ষণ এ হামলা। বৃহস্পতিবারের এ অভিযানে বোর্নো রাজ্যের প্রত্যন্ত গালাঙ্গি এবং লাওয়ান্তি গ্রামে বোকো হারামের শিবিরগুলোতে হামলা চালায় সেনারা।

অভিযানে দুই সেনা আহত হয় বলে জানান দোলে। গত সপ্তাহেও বর্নোর আরেকটি প্রত্যন্ত অঞ্চলে একই ধরনের হামলায় ৩৭ জঙ্গিকে হত্যা করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।