২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালি সরকারের ওপর নজরদারি করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দারা ইতালির টেলিকম নেটওয়ার্কসহ সরকার, বিভিন্ন কোম্পানি এবং সন্ত্রাসী গ্রুপগুলোর ওপর নজরদারি করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Oct 2013, 10:14 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

ইতালির সাপ্তাহিকী এল এসপ্রেসো বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের দেয়া তথ্যের ভিত্তিতে প্রকাশিত এ প্রতিবেদন ওয়াশিংটন ও এর ইউরোপীয় মিত্রদেশগুলোর মধ্যে ক্ষোভের সঞ্চার করবে বলেই মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গুপ্তচরবৃত্তি নিয়ে স্নোডেনের ফাঁস করা তথ্য প্রথম প্রকাশ করা সাংবাদিক গ্লেন গ্রিনওয়ার্ল্ড শুক্রবার প্রকাশিতব্য একটি নিবন্ধ সম্পর্কে এল এসপ্রেসোকে বলেন, “ ইতালিসহ ইউরোপীয় দেশগুলোর সরকারের ওপর এনএসএ’র বহু গোয়েন্দা কর্মসূচি আছে।”

বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বিশেষ কোনো প্রমাণ দেয়া না হলেও বলা হয়েছে, স্নোডেনের তথ্যে ইতালির টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ সম্পর্কিত প্রচুর তথ্য আছে। আগামী কয়েক সপ্তাহে এগুলো প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বৈঠকে বিষয়টি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।