২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে এলেন ভাস্কর

ঘূর্ণিঝড় পাইলিনের শিকার দুর্গতদের সাহায্যের জন্য নিজের কিছু বালু শিল্পের ক্যানভাস প্রতিকৃতি বিক্রি করার ঘোষণা দিয়েছেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বালু ভাস্কর্য শিল্পী সুদর্শন পাটনায়েক।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 01:07 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

বিক্রির মাধ্যমে যে তহবিল সংগৃহীত হবে তা সরাসরি উড়িষ্যার মুখ্যমন্ত্রীর তহবিলে চলে যাবে বলে সুদর্শনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে।

ভুবনেশ্বরে করা নিজের সর্বশেষ প্রদর্শনীতে পাটনায়েকের একটি বালু শিল্পের ক্যানভাস প্রতিকৃতি ৫ লাখ রুপিতে বিক্রি হয়েছিল। তিনি অনেক বিখ্যাত বালু ভাস্কর্যও তৈরি করেছেন।

তিনি সুনামি, ঘূর্ণিঝড় ও বন্যা দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

সুদর্শন বলেন, “একজন শিল্পী হিসেবে আমি ঘূর্ণিঝড় ও বন্যা দুর্গতদের সাহায্য করতে চাই। তাই আমি আমার বালু শিল্পের ক্যানভাস প্রতিকৃতি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে আমি আমার ভক্ত ও শিল্প রসিকদের সমর্থন চাই।”

“এ লক্ষ্যে শিল্পকর্মগুলোর মূল্য কমিয়ে এক লাখ রুপি করে নির্ধারণ করেছি,” বলেন তিনি।

এ পর্যন্ত ৫০টিরও বেশি আন্তর্জাতিক বালু শিল্প প্রদর্শনীতে অংশ গ্রহণ করেছেন বিশ্ব বিখ্যাত এই শিল্পী।