২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় পোলিও’র প্রাদুর্ভাবের আশঙ্কা

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নতুন করে পোলিও দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Oct 2013, 10:03 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এরই মধ্যে কয়েকটি প্রতিবেদনে দেশটিতে ১৪ বছরের মধ্যে প্রথম এ রোগের প্রাদুর্ভাবের আভাস পাওয়ার কথা জানিয়েছে।

কম সহিংসতাপূর্ণ এলাকাগুলোতে মানুষের গাদাগাদি, যথাযথ পয়ঃনিষ্কাশনের অভাব এবং পানি সঙ্কটের কারণে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি আরো বেড়েছে।

ডব্লিউএইচও ইতোমধ্যেই সিরিয়ায় হাম, টাইফয়েড এবং হেপাটাইটিস এ রোগের প্রকোপ বেড়েছে বলে জানিয়েছে।

এর মধ্যে পোলিও দেখা দিলে দেশটির গোলযোগপূর্ণ পরিস্থিতিতে এ রোগ সংক্রমণ ঠেকানো কঠিন হয়ে দাঁড়াবে বলে বিশেষজ্ঞরা উদ্বিগ্ন।

সিরিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে আাশু ব্যবস্থা নিলেও প্রচণ্ড গোলাগুলি চলছে এমন অঞ্চলগুলোতে পোলিও নিরোধ কর্মসূচি চালানো অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সিরিয়ায় যুদ্ধের কারণে টিকাদান কর্মসূচি কমেছে। ২০১০ সালের ৯৫ শতাংশ থেকে ২০১৩ সালে তা কমে হয়েছে ৪৫ শতাংশ।

দেশটির এক তৃতীয়াংশ সরকারি হাসপাতালই সেবাহীন। আবার কিছু কিছু জায়গায় ৭০ শতাংশ স্বাস্থ্যকর্মীই এলাকা ছেড়ে পালিয়েছে।