২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে সেনা গোয়েন্দা ভবনের কাছে গাড়িবোমা বিস্ফোরণ

মিশরে একটি সেনা গোয়েন্দা ভবনের বাইরে গাড়িবোমা হামলায় অন্তত ছয় সেনা আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Oct 2013, 09:47 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

শনিবার সুয়েজ খাল তীরবর্তী শহর ইসমাইলিয়ায় এ হামলা হয়। রাজধানী কায়রোর উত্তরপূর্বের এই শহরটিতে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীর তৎপরতা রয়েছে।

কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

তবে গত জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুৎ করার পর বিভিন্ন স্থানে সেনা ও পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আসছে ইসলামপন্থী জঙ্গিরা।

মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণস্থলের কাছে আরেকটি অবিস্ফোরিত গাড়িবোমা উদ্ধার হয়েছে।

শক্তিশালী এ বিস্ফোরণে  সেনা গোয়েন্দা ভবনের বাইরের দেয়ালের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে।