২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকজুড়ে বিভিন্ন হামলায় ৫৯ জনের মৃত্যু

ইরাকজুড়ে বিভিন্ন হামলায় অন্ততপক্ষে ৫৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই শিয়া মুসলিম সম্প্রদায়ের।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Oct 2013, 10:34 AM

Updated : 25 Apr 2022, 07:24 PM

বৃহস্পতিবার দেশজুড়ে এসব হামলা চালানো হয় বলে পুলিশ ও সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে।

তবে এখনো পর্যন্ত এসব হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে চরমপন্থী সুন্নিরা চলতিবছর শিয়া সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

সিরিয়ার গৃহযুদ্ধের কারণে ইরাকসহ মধ্যপ্রাচ্যজুড়েই মুসলিম শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে। এই দুই সম্প্রদায়কে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে ১০টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব বিস্ফোরণে ৪৪ জনের মৃত্যু হয়। এসব হামলার একটি চালানো হয় বাগদাদের কাছাকাছি একটি বিনোদনপার্কে। এতে ছয়শিশু মারা যায়।

এরআগে বৃহস্পতিবার দিনের শুরুতে ইরাকের উত্তরাঞ্চলে মাওয়াফাকিয়া গ্রামে এক আত্মঘাতী ট্রাকবোমা হামলায় দেশটির সংখ্যালঘু শাহবাক সম্প্রদায়ের অন্ততপক্ষে ১৫ জন নিহত হন।

“স্থানীয় সময় সকাল ৬টার দিকে আত্মঘাতী জঙ্গি একটি ট্রাক নিয়ে এসে গ্রামের কয়েকটি বাড়ি লক্ষ করে বিস্ফোরণ ঘটায়” বলেন কুসে আব্বাস।

কুসে আব্বাস মসুলের প্রাদেশিক পরিষদে শাহবাক সম্প্রদায়ের সাবেক প্রতিনিধি।

ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সুন্নিসহ অন্যান্য ইসলামি জঙ্গি এবং আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন গোষ্ঠী হামলা চালিয়ে আসছে।

আল কায়েদার মতাদর্শে শিয়া মুসলিমদের প্রকৃত মুসলমান হিসেবে স্বীকার করা হয় না। তাদের ‘অবিশ্বাসী’ বলে বিবেচনা করা হয়।

চলতি বছরে দেশটিতে ৬ হাজারেরও বেশি মানুষ বিভিন্ন সহিংসতায় প্রাণ হারিয়েছেন।