২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাওসে বিমান দুর্ঘটনায় নিহত ৪৪

লাওসে একটি অভ্যন্তরীণ রুটের বিমান দুর্ঘটনায় বিদেশি নাগরিকসহ অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2013, 12:17 AM

Updated : 25 Apr 2022, 07:24 PM

বিবিসি জানায়, নিহতদের মধ্যে সাতজন ফ্রান্সের নাগরিক। এছাড়া রয়েছেন থাইল্যান্ড, চীন ও দক্ষিণ কোরিয়ার নাগরিকও।

বুধবার লাওসের রাষ্ট্রনিয়ন্ত্রিত বিমান সংস্থা লাও এয়ারলাইন্সের বিমানটি রাজধানী ভিয়েনতিয়েন থেকে ওড়ার পর খারাপ আবহাওয়ার কারণে ম্যাকং নদীতে পড়ে যায়।

বিমানের সব যাত্রীর মৃত্যু হতে পারে বলে কর্তৃপক্ষের ফেইসবুকে দেয়া এক বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়।