২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন গুজব ছড়ানোর দায়ে চীনে আটক ১১০

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলে অনলাইনে গুজব ছড়ানোর অভিযোগে শতাধিক মানুষ আটক হওয়াসহ প্রায় ৪শ’ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 09:26 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

গত ২৬ জুন থেকে ৩১ অগাস্ট পর্যন্ত সময়ের মধ্যে ১১০ জন আটক হয়েছে এবং ১৬৪ জনকে সতর্ক করে দেয়া হয়েছে বলে জানিয়েছে সরকারি পত্রিকা শিনজিয়াং ডেইলি ।

পত্রিকাটি জানায়, সন্দেহভাজন এসব ব্যক্তি ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে স্থিতিশীলতায় হুমকি সৃষ্টি করেছে।

শিনজিয়াং প্রদেশের বেশিরভাগই উইঘুর মুসলমান। চীনের সংখ্যালঘু এ মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে বহুবার নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে।

প্রদেশের স্থানীয় কমিউনিস্ট পার্টি কমিটির মুখপত্র হিসেবে পরিচিত শিনজিয়াং ডেইলি’র দাবি, প্রদেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ধর্মীয় উগ্রবাদ ও গুজব ছড়ানোর মাত্রাও বেড়ে গেছে।