২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু

রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠন ‘ওপিসিডব্লিউ’র বিশেষজ্ঞরা সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে শুরু করেছে বলে বিবিসি’কে জানিয়েছেন এক পর্যবেক্ষণ কর্মকর্তা।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 05:17 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

ওপিসিডব্লিউ এর একটি দল এ অভিযান চালাচ্ছে। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করা নিয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি হওয়ার পর জতিসংঘ প্রস্তাবনার আওতায় এ মিশন শুরু হল।

২১ অগাস্টে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে রাসায়নিক অস্ত্র হামলা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভের মুখে ওই প্রস্তাবনা পাস করে জাদিসংঘ।

ওই রাসায়নিক অস্ত্র হামলার দায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের এবং এ হামলায় কয়েকশ মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো। তবে আসাদ সরকার এ হামলার জন্য বিদ্রোহীপক্ষকে দায়ী করেছে।

জাতিসংঘ এবং ওপিসিডব্লিউ এর যৌথ বিশেষজ্ঞ দলের কর্মকর্তা বলেন, “বিশেষজ্ঞরা সিরিয়ার রাসায়নিক অস্ত্রভান্ডারসহ রাসায়নিক অস্ত্র তৈরির যন্ত্রপাতিগুলোও ধ্বংস করতে শুরু করেছে।”

তবে সিরিয়া সরকারের ঘোষিত ১৯ টি রাসায়নিক অস্ত্র স্থাপনার কোনটাতে অস্ত্র ধ্বংস অভিযান শুরু হয়েছে তা পরিষ্কার জানা যায়নি।