২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১৫

নাইজেরিয়ায় ২৭ আরোহী বহনকারী ছোট্ট একটি যাত্রাবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Oct 2013, 05:32 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বৃহস্পতিবার লাগোস বিমানবন্দরে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের টার্মিনাল থেকে ওড়ার পরপরই বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমান মন্ত্রণালয়ের মুখপাত্র জোয়ে ওবি বলেন, এসোসিয়েটেড এয়ারলাইনের ওই বিমানেরকয়েকজন বেঁচে গেছে।

৭ ক্রু এবং ২০ যাত্রী নিয়ে বিমানটি নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আকিউরে যাচ্ছিল।

উড্ডয়নের পর বিমানের ইঞ্জিন বিকল হয়ে এটি মাটিতে পড়ে বিস্ফোরণ ঘটে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন বিমান কর্মকর্তারা।