মিশরে মুরসির সমর্থকদের সঙ্গে সহিংসতায় নিহত ১
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে এক ছাত্র নিহত হয়েছেন।
চিকিৎসা ও নিরাপত্তাসূত্র জানিয়েছে, বুধবার রাতে সুয়েজ শহরে সংঘর্ষের ঘটনা ঘটে।
শহরে মিছিল কারার সময় মুসলিম ব্রাদারহুডের মুরসি সমর্থকরা সেনা বিরোধী স্লোগান দিচ্ছিল। এ সময় দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়ে যায়।
উভয়পক্ষ পেট্রল বোমাও নিক্ষেপ করে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সংঘর্ষে আব্দুল্লাহ মোহাম্মদ আত্তিয়া নামে ১৭ বছর বয়সী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
এক বিবৃতিতে ব্রাদারহুডের ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি জানায়, নিহত আত্তিয়া মুরসি সমর্থক ছিলেন।
মুরসিবিরোধীদের ব্যাপক আন্দোলনের মুখে ৩ জুলাই মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে প্রবল রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে।
