২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় রাশিয়ার দূতাবাসে হামলা

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে রাশিয়ার দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো কূটনীতিক আহত হননি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Oct 2013, 01:27 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বুধবার প্রায় ৬০ জনের একটি দল জোর করে দূতাবাসে প্রবেশের চেষ্টা করে। তাদের আটকাতে নিরাপত্তারক্ষীরা গুলি ছোড়ে।

রাশিয়ার একটি সংবাদ সংস্থা জানায়, “হামলাকারীরা ফাঁকা গুলি ছোড়ে এবং রাশিয়ার পতাকা ছিঁড়ে ফেলে।”

তবে তারা এই সংবাদের উৎস উল্লেখ করেনি।

বর্তমানে পরিস্থিতি শান্ত আছে জানিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সজান্ডার লুকাশেভিচ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “ত্রিপোলিতে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে এবং রাশিয়ার দূতাবাসে জোর করে প্রবেশের একটি চেষ্টা হয়েছে।“

তবে লিবিয়ার নিরাপত্তা সূত্র দাবি করেছে, হামলার সঙ্গে কোনো জঙ্গি দল সরাসরি জড়িত নয়। রাশিয়ার একজন নারীর হাতে লিবিয়ার একজন নাগরিক নিহত হওয়ার প্রতিশোধ নিতেই ওই হামলার ঘটনা ঘটেছে।

“লিবিয়ার একজন অধিবাসীর মৃত্যুর প্রতিশোধ নিতে একদল লোক রাশিয়ার দূতাবাসে হামলা চালায়।”

“ওই সময় দূতাবাস ফাঁকা ছিল। লিবিয়ার কর্তৃপক্ষ বন্দুকধারীদের খুঁজছে।“

দুই বছর আগে লিবিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা বেশ কয়েটি দেশের দূতাবাসে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।

২০১২ সালের ১১ সেপ্টেম্বর বেনগাজিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা হামলা চালিয়ে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স এবং আরো তিনজন আমেরিকানকে হত্যা করে।