২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুমকি ঠেকাতে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া চুক্তি

উত্তর কোরিয়ার কাছ থেকে পারমাণবিক অস্ত্র ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের ক্রমবর্ধমান হুমকি ঠেকাতে নতুন এক চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 07:56 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

দুই দেশের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম কোয়ান জিন এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, “উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম এর বিস্তার কর্মসূচি এবং রাসায়নিক অস্ত্র বিশেষভাবে উদ্বেগজনক।”

“এ সমস্ত উদ্বেগ বিবেচনায় নিয়েই উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্রের হুমকি ঠেকাতে আরো উন্নতমানের সুরক্ষা ব্যবস্থার জন্য আমরা কৌশলগত দ্বিপক্ষীয় চুক্তি সই করেছি”, বলেন, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম।

তবে এ উন্নতমানের সুরক্ষা ব্যবস্থা কি সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আভাস দেননি মন্ত্রীরা।