২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বিতর্কিত অর্ডিন্যান্স বাতিলের পথে কংগ্রেস

ভারতে দাগি সংসদ সদস্য ও বিধায়কদের বাঁচানোর অর্ডিন্যান্স নিয়ে বিতর্ক সৃষ্টির পর শেষ পর্যন্ত তা বাতিলের পথে হাঁটল কংগ্রেস।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 04:54 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বুধবার সকালে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে কংগ্রেস সহ- সভাপতি রাহুল গান্ধীর বৈঠকের পর অনুষ্ঠিত কংগ্রেস কোর গ্রুপের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার এই অর্ডিন্যান্স আর আনবে না।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে মনমোহনের বৈঠকের আগে দাগি সংসদ সদস্য-বিধায়কদের বাঁচানোর এ অর্ডিন্যান্স নিয়ে সোচ্চার হয়েছিলেন রাহুল। তিনি বলেছিলেন, তাঁর মতে ওই অর্ডিন্যান্স সম্পূর্ণ ‘ননসেন্স’৷ সেটিকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা উচিত৷

মনমোহনের যুক্তরাষ্ট্র সফরের মধ্যে রাহুলের ওই মন্তব্য বিতর্ক সৃষ্টি করে। ক্ষুব্ধ হন স্বয়ং প্রধানমন্ত্রীও।

তবে বুধবার মনমোহনের সঙ্গে বৈঠকে রাহুল তাকে জানান, প্রধানমন্ত্রী বা তার পদকে অপমান করার জন্য তিনি ওইভাবে কথা বলেননি। তিনি শুধু জনসাধারণের ক্ষোভের কথাটিই তুলে ধরেছেন। তবে মন্তব্যটি সঠিক সময়ে করা হয়নি বলেও রাহুল আক্ষেপ করেন। পাশাপাশি চাপের মুখে প্রধানমন্ত্রীর কাজেরও প্রশংসা করেছেন তিনি।

রাহুল গান্ধীর এ ব্যাখ্যায় প্রধানমন্ত্রী মনমোহন সন্তোষ প্রকাশ করেছেন এবং এরপরই কংগ্রেস কোর গ্রুপের বৈঠকে অর্ডিন্যান্স বাতিলের সিদ্ধান্ত হয় বলে জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যমে।

ভারতের নির্বাচনি ব্যবস্থাপনার শুদ্ধিকরণে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক দুটি রায় রুখতে মনমোহন সিং সরকার তড়িঘড়ি ওই অর্ডিন্যান্স পাস করায়।

রায় দুটির মধ্যে অন্যতম হচ্ছে; দোষী সাব্যস্ত হলে এমপি এবং এমএলএ-দের আইনসভার সদস্যপদ খারিজ হয়ে যাবে৷

কোনো সাংসদ বা বিধায়ক যদি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন এবং দু'বছরের বেশি সাজা হয়, তাহলে তাঁর আইনসভার সদস্যপদ খারিজ হয়ে যাবে৷ জেলে বসেও তিনি নির্বাচনে নামতে পারবেন না৷

এর বিরুদ্ধে অর্ডিন্যান্সটি পাশ করে মনমোহন সিংম ন্ত্রিসভা পড়ে মহাবিপাকে৷বিষয়টি নিয়ে ঘরে বাইরে বিতর্কের ঝড় ওঠে৷ বিরোধী রাজনৈতিক দলগুলো ছাড়াও রাহুল গান্ধীর মতো কংগ্রেসের শীর্ষব্যক্তিরাও এই অর্ডিন্যান্সের তীব্র সমালোচনা করেন৷