২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়েন্দা প্রতিবেদনে শপিং মল হামলার আভাস দেয়া হয়েছিল

কেনিয়ার ওয়েস্টগেট শপিং সেন্টারে জঙ্গী দল আল-শাবাব বাহিনীর হামলার পূর্বেই কেনিয়ার সরকারী মন্ত্রীরা এ ব্যাপারে সতর্ক সংকেত পেয়েছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 01:38 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

কেনিয়ার গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে বিবিসি অনলাইন জানিয়েছে, গোয়েন্দা সংস্থা নাইরোবি ও মুমবাসায় জঙ্গী হামলার পরিকল্পনার বিষয়ে আগেই সতর্ক সংকেত দিয়েছিলো।
চারজন সংসদীয় মন্ত্রী এবং কেনিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রধান সকর্ত সংকেত পাওয়ার কথা জানিযেছেন।

কেনিয়ার ডেইলি নেশন্স পত্রিকা জানায়, ব্রিফিংয়ে মন্ত্রীদের জানানো হয়ে ছিলো যে, সন্ত্রাসী হামলার হুমকি বাড়ছে এবং ২০১৩ সালের ১৩ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে নাইরোবি ও মুমবাসায় ভয়ঙ্কর হামলার পরিকল্পনা করা হয়েছে।

প্রথমে জানুয়ারিতে এবং পরে সেপ্টেম্বরের শুরুতে ওই সতর্ক সংকেত দেয়া হয়েছিলো বলে জানিয়েছে পত্রিকাটি।

কেনিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার আট হাজারের বেশি পৃষ্ঠার ওই প্রতিবেদনে আরো জানানো হয়েছিলো, ইসরায়েল ওই ভবনের কিছু দোকানের মালিক তাদের নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছিলো ৪ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে সেখানে জঙ্গী হামলা হতে পারে।

ওয়েস্টগেট শপিং সেন্টারের মালিকদের মধ্যে ইসরায়েলের নাগরিকরাও রয়েছেন।

গোয়েন্দা সংস্থা প্রমাণ করতে পেরেছিলো হামলা করার জন্য এ বছরের শুরু থেকে আল-শাবাব নেতারা ওয়েস্টগেট এবং হলি ফ্যামিলি চার্চে ঘোরাঘুরি করতে শুরু করেছে।

জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান মাইকেল জি্চ্যানজিকে সোমবার কেনিয়ার পার্লামেন্টে সদস্যদের জেরার মুখোমুখি হতে হবে।

গোয়েন্দা সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সতর্ক সংকেত পাওয়ার পরও কেনিয়া সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয়নি।

“এটা কোনো ভাবেই বলা যাবে না যে গোয়ন্দা সংস্থা এই হামলার ব্যাপারে কিছু জানাতে ব্যর্থ হয়েছে। কারণ গত বছরের শেষের দিকে থেকে ওই প্রতিবেদনগুলো প্রকাশ হতে থাকে এবং হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কেও জানানো হয়েছিলো যেখানে ওয়স্টগেটের নামও ছিলো,” বলেন তিনি।

২১ সেপ্টেম্বর কেনিয়ার অভিজাত ওই শপিংমলে আল-শাবাবের বন্দুকধারীদের হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। সরকারিভাবে হামলায় মৃতের সংখ্যা ৬৭ জানানো হলেও কেনিয়ার রেড ক্রস জানিয়েছে, এখনো ৬১ জন নিখোঁজ রয়েছেন।

সোমালি জঙ্গী দল আল-শাবাব জানিয়েছে, সোমালিয়া থেকে কেনিয়ার সৈন্যদের প্রত্যাহার কারার দাবিতে তারা এই হামলা চালিয়েছে।

এক নিরাপত্তা সূত্র বিবিসিকে জানিয়েছে, হামলার কয়েক সপ্তাহ আগে জঙ্গী দলটি ওই শপিংমলে একটি দোকান ভাড়া নেয়। যার ফলে মলের সার্ভিস লিফ্ট দিয়ে তারা অস্ত্র ও গোলাবারুদ ভেতরে নেয়ার সুযাগ পায়।

পূর্ব প্রস্তুতি থাকায় তারা দ্রুত অস্ত্র তুলে নেয় এবং কেনিয়ার সেনাবাহিনীর মোকাবেলা করতে সক্ষম হয় বলে জানান তিনি।