২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বাসে বোমা হামলায় নিহত ১৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশাওয়ারে সরকারি কর্মচারী বহনকারী একটি বাসে বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Sep 2013, 08:39 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

পুলিশ জানায়, শুক্রবারের এ হামলায় বোমাটি বাসের পেছনে পেতে রাখা হয়। বাসটিতে ৭০ জনেরও বেশি যাত্রী ছিল।

সরকারি কর্মচারীরা কাজ শেষে ফেরার সময় হামলা হয়। এতে ৩৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কর্মচারীদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। হামলার দায় কেউ স্বীকার করেনি।

এর কয়েকদিন আগে পেশোয়ারের একটি গির্জার সামনে ভয়াবহ বোমা হামলায় ৮২ জন নিহত হয়।