২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার্লস টেলরের যুদ্ধাপরাধের সাজা বহাল

লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেলরের যুদ্ধাপরাধের অভিযোগের বিরুদ্ধে করা আপিল নাকচ করে সাজা বহাল রেখেছে হেগের জাতিসংঘ-সমর্থিত বিশেষ আদালত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Sep 2013, 05:18 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

রায়ে বলা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

সিয়েরা লিওনের গৃহযুদ্ধের (১৯৯১-২০০২) সময় মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধ করার জন্য গত বছর মে মাসে টেলরকে ৫০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

টেলরের আইনজীবী বিচারকাজে আইনগত ভ্রান্তি রয়েছে বলে যুক্তি দেখিয়েছিলেন। কিন্তু আদালত তা নাকচ করে দেয়। সাজা বহাল রেখে আদালত রায় দেয়ার সময় টেলর ছিলেন নির্বিকার।

টেলর রেভল্যুশনারী ইউনাইটেড ফ্রন্ট বিদ্রোহীদেরকে অস্ত্র সরবরাহ করেছিলেন বলে অভিযোগ আছে।

এছাড়া, সিয়েরা লিওন যুদ্ধের সময় সন্ত্রাস, ধর্ষণ, খুন এবং শিশুদের বিদ্রোহী দলে ভেড়ানোর মতো ১১ টি অপরাধের অভিযোগও আছে তার বিরুদ্ধে।