২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কেনিয়ার মলে হামলায় জড়িত ব্রিটিশ নারী’

লন্ডনে ২০০৫ সালে আত্মঘাতী হামলাকারীর বিধবা স্ত্রী কেনিয়ায় নাইরোবির শপিং মলে হামলায় জড়িত বলে জানিয়েছে এক ব্রিটিশ সূত্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Sep 2013, 06:55 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

ব্রিটিশ গণমাধ্যমে ‘শ্বেতাঙ্গ বিধবা’ পরিচয় দেয়া সামান্থা লিউথোয়াইট কেনিয়ার হামলায় সরসরি জড়িত এমন খবর সম্পর্কে জিজ্ঞেস করা হলে ওই সূত্র বলেন, “এমন সম্ভাবনা আছে। তবে বিষয়টি এখনো সুনির্দিষ্ট কিংবা নিশ্চিত করে বলা যাচ্ছে না”।

নাম প্রকাশ না করার শর্তে একথা জানান ওই নিরাপত্তা সূত্র।

লিউথোয়াইট ২০০৫ সালে লন্ডনের পরিবহন ব্যবস্থার ওপর হামলা চালিয়ে ৫০ জনেরও বেশি মানুষকে হত্যার জন্য দায়ী আত্মঘাতী হামলাকারী জার্মাইন লিন্ডসের বিধবা স্ত্রী। তিনি কয়েকবছর আগে ব্রিটেন ছেড়ে গেছেন বলে ধারণা করা হয়।