বিদ্যুৎ বিল ৫৫ কোটি রূপি!
ভারতে একটি ক্ষুদ্র কারখানার মালিককে প্রায় ৫৫ কোটি রূপির বিদ্যুৎ বিল দিয়েছে কর্তৃপক্ষ। এই বিল শহরটির মোট বিদ্যুৎ বিলের একতৃতীয়াংশ।
চলতি মাসের প্রথমদিকে জয়পুরের একটি ক্ষুদ্র কারখানার মালিক পোকারমল সেনের হাতে এই দানবীয় অংকের বিদ্যুৎ বিল ধরিয়ে দেয়া হয় বিল পরিশোধের শেষ দিনের ঠিক দুইদিন আগে।
ওই কারখানা মালিকের মাসিক বিদ্যুৎ বিল সাধারণত ১২ থেকে ১৮ হাজার রূপি আসে বলে এনডিটিভি জানিয়েছে।
“বিদ্যুতের বিলটি হাতে পাওয়ার পর আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এরপর আমি যখন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করি তারা আমাকে বিষয়টি দেখবে বলে জানায়। এরপর তারা বিলটি সংশোধন করে আমাকে দেয়।”
বিদ্যুৎ কর্মকর্তারা জানিয়েছেন, কিছু কারিগরি সমস্যার কারণে এই ভুলটি হয়েছে।
জয়পুর ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার নাভিন অরোরা বলেন, “এটি হয় টাইপ করার সময় ভুল হয়েছে নয়তো কম্পিউটারর সমস্যার কারণে ঘটেছে।”
