ভারতকে কামানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বন্ধন আরো দৃঢ় করার পাশাপাশি ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র জ্যাভেলিনের পরবর্তী সংস্করণের উন্নতির জন্য এক সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের সহপ্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার।
বর্তমানে রাইথেঅন কোম্পানি এবং লকহিড মার্টিন কর্পোরেশন ক্ষেপণাস্ত্রটি তৈরি করে।
ভারতে এক সংবাদ সম্মেলনে কার্টার বলেন, দুই দেশ এরই মধ্যে সামরিক সম্পর্ক বাড়িয়েছে। সেই সঙ্গে দুদেশের মধ্যে অস্ত্র বাণিজ্যও বেড়েছে।
“দুই দেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা খাতের সম্ভাবনাকে বিনা বাধায় এগিয়ে নিয়ে যাওয়ার এখনই সময়।“
যুক্তরাষ্ট্র দুই দেশের প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে আমলাতান্ত্রিক বাধা সরানোর চেষ্টা করছে বলেও জানান কার্টার।
ওবামা প্রশাসন প্রতিরক্ষা খাতে কমতে থাকা অর্থের যোগান নিয়ে সচেতন, চেষ্টা করছে ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে অংশীদারি বাড়াতে, যাতে সামরিক বিভিন্ন দ্রব্য এবং অস্ত্র বিক্রি করা সম্ভব হয়।
এক বছর আগে যুক্তরাষ্ট্র ও ভারত প্র্রতিরক্ষা বাণিজ্য এবং প্রযুক্তি উদ্যোগ বিনিময়ের ঘোষণা দেয়।
ভারত তাদের সামরিক প্রয়োজন চূড়ান্ত করার আগেই কিছু অস্ত্র প্রকল্পের পূর্ব অনুমোদন পেতে নতুন ভাবে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান কার্টার।
