২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানের সঙ্গে যোগ দিলেন আফগান রাজনীতিবিদ

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ সার-ই-পোল এ তালেবানদের সঙ্গে যোগ দিয়েছেন দেশটির সাবেক সিনেটর ও ডিস্ট্রিক্ট গভর্নর কাজি আব্দুল হাই।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 04:52 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

বিবিসি’কে একথা জানিয়েছেন কর্মকর্তারা।

২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সিনেটর ছিলেন আব্দুল হাই। পরে তাকে সার-ই পোলের ডিস্ট্রিক্ট গভর্নর করা হয়।

সংবাদদাতারা বলছেন, তিনিই সম্ভবত সবচেয়ে উচ্চপদস্থ বেসামরিক কর্মকর্তা যিনি তালেবানদের সঙ্গে হাত মেলালেন।

আব্দুল হাই তার দুইজন দেহরক্ষীসহ তালেবানদের সঙ্গে যোগ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর কারণ কি তা জানা যায়নি।

২০১৪ সালে আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চলে যাওয়া এবং প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের প্রস্ততি চলার সময়টিতে এ ঘটনা ঘটল।