২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিলাখণ্ড থেকে ছাড়ানো হল কোস্টা কনকর্ডিয়াকে

সাগরতলের শিলাখণ্ড থেকে ছাড়ানো হয়েছে ভূমধ্যসাগরে আটকা পড়া ইতালির প্রমোদতরী কোস্টা কনকর্ডিয়াকে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 06:56 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

কনকর্ডিয়াকে উদ্ধারে শুরু হওয়া ব্যাপক অভিযানে ঘটনার ২০ মাস পর এটিকে ছাড়ানো গেল বলে জানিয়েছেন ইতালির প্রকৌশলী কর্মকর্তারা।

বিবিসি জানায়, জাহাজ উদ্ধার অভিযানের ইতিহাসে অন্যতম বড় ধরনের কনকর্ডিয়া উদ্ধার অভিযান শেষ করতে ১২ ঘন্টা লাগবে বলে মনে করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটিকে এরই মধ্যে শিলাখণ্ড থেকে ছাড়িয়ে সাগরের ওপরই নির্মিত একটি প্লাটফর্মে নিয়ে যাওয়া হয়েছে।

২০১২ সালের জানুয়ারিতে ইতালির পশ্চিম উপকূলীয় দ্বীপ গিগলিওর অদূরে তুসকান উপকূলের কাছে শিলাখণ্ডের সঙ্গে লেগে কাত হয়ে আটকা পড়েছিল জাহাজটি। এ ঘটনায় ৩২ জন নিহত হয়।

নিহত দুইজনের দেহ পাওয়া যায়নি আজও। এ উদ্ধার অভিযানে সেই মৃতদেহ পাওয়া গেলেও যেতে পারে। তবে কর্মকর্তারা বলছেন, এতোদিনে সেখানে মৃতদেহের আর কোনো চিহ্ন নেই।

বিশালাকারের এই জাহাজটি উদ্ধারকাজ শুরুর সময়টাতে বেশ বেগ পেতে হয়েছে প্রকৌশলীদের। খুবই সমস্যাশঙ্কুলভাবে এবং ঝুঁকি নিয়ে শুরু হয় উদ্ধারকাজ।

তবে এখন জাহাজটিকে নড়ানো সম্ভব হওয়ায় এটিকে সহজেই তীরে ভেড়ানো যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।