২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকজুড়ে বোমা হামলায় নিহত ২১

ইরাকজুড়ে বিভিন্ন স্থানে গাড়ি বোমা ও রাস্তার পাশে পেতে রাখা বোমা হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Sep 2013, 09:23 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

রোববার রাজধানী বাগদাদ, হিল্লা ও বসরা শহরে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। হামলার দায় কেউ স্বীকার করেনি।

হিল্লা প্রদেশে সকালে পর পর তিনটি গাড়ি বোমা বিস্ফোরণে মোট ৯ জন নিহত হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে একটি রেস্তোঁরায় নাস্তা করার সময় পাশে একটি বিস্ফোরণস্থল থেকে ধোঁয়া উঠতে দেখি। সেখান থেকে সরতে না সরতেই আরেকটি বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানায়, দক্ষিণাঞ্চলের বসরা সিটিতে একটি গাড়ি মেরামত কারখানায় বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত হয়। কারবালা শহরে আরেক বোমা বিস্ফোরণে নিহত হয় আরো দুইজন।

এছাড়া, রাজধানী বাগদাদে একটি গাড়িবোমা হামলায় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়। রাস্তার পাশে পেতে রাখা আরেকটি বোমা বিস্ফোরণে নিহত হয় দুইজন।

অগাস্টে ইরাক জুড়ে বিচ্ছিন্ন বোমা হামলায় অন্তত ৮০০ মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘের এক হিসাবে জানানো হয়েছে।

যুদ্ধ বিধ্বস্ত ইরাক থেকে মার্কিন সৈন্যরা চলে যাওয়ার পর থেকেই দেশটিতে শিয়া-সুন্নি-কুর্দিদের মধ্যে ত্রিমুখী জাতিগত দ্বন্দ্ব ও বোমা হামলা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।