২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের কয়লা খনি ধসে নিহত ২৭

আফগানিস্তানে একটি কয়লা খনি ধসে অন্তত ২৭ খনি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Sep 2013, 01:14 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

শনিবার সন্ধ্যায় উত্তরাঞ্চলীয় সামানগান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে রোববার জানিয়েছেন প্রাদেশকি গভর্নরের মুখপাত্র সেদিক আজিজি।

“উদ্ধারকারী দল ২৭ জন খনি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে এবং সেখানে আরো ২২ জন আহত হয়েছেন,” বলেন আজিজি।

আটকে পড়া সব শ্রমিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান আকরাম বেহজাদ।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান দেশের অর্থনৈতিক দূরাবস্থা দূর করতে খনিজ সম্পদের ওপর নির্ভর করতে চাচ্ছে। দেশটিতে এক ট্রিলিয়ন ডলার সমমূল্যের খনিজ সম্পদ আছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

কিন্তু স্থিতিশীলতার অভাব ও যুদ্ধে কারণে এখানে বিনিয়োগ করা থেকে বিরত রয়েছেন বিনিয়োগকারীরা।