২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ধনী-গরিব আয় বৈষম্যের নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে এক শতাংশ শীর্ষ ধনীর সঙ্গে দেশের বাকী ৯৯ শতাংশ মানুষের আয় বৈষম্য গত বছর নতুন রেকর্ড গড়েছে। আয়কর সংক্রান্ত উপাত্ত বিশ্লেষণ করে পাওয়া গেছে এ তথ্য।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 07:44 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

এতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে মোট পারিবারিক আয়ের ১৯ দশমিক ৩ শতাংশই পেয়েছে সবচেয়ে ধনী হিসাবে গণ্য ওই এক শতাংশ মানুষ। ধনীদের আয়ের এ হার ১৯২৭ সালের রেকর্ড ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রায় তিন দশক ধরেই আয় বৈষম্য বাড়ছে। ২০১২ সালে তা আগের রেকর্ড ছাড়াল।


দেশটিতে সামগ্রিকভাবে ১ শতাংশ শীর্ষ ধনীর কর-পূর্ব আয় বেড়েছে ১৯ দশমিক ৬ শতাংশ। সে তুলনায় বাকী ৯৯ শতাংশ মানুষের কর-পূর্ব আয় বেড়েছে মাত্র ১ শতাংশ।


২০০৭-০৯ সালে ধনীদের আয় ৩৬ শতাংশেরও বেশি কমে গিয়েছিল। কিন্তু গত তিন বছরে দেশের সব রকম আয়ের ৯৫ শতাংশই চলে গেছে শীর্ষ এক শতাংশ ধনীর হাতে।


গত বছর যুক্তরাষ্ট্রের শীর্ষ ১ শতাংশ ধনী পরিবারগুলোর আয় দাঁড়ায় ৩ লাখ ৯৪ হাজারেরও বেশি ডলারে। অন্যদিকে, শীর্ষ ১০ শতাংশ ধনীর আয় দাঁড়ায় এক লাখ ১৪ হাজারেরও বেশি ডলারে।


আয় বৈষম্য কমাতে সম্প্রতি নীতি পরিবর্তন করার পরও ধনী-গরিবের আয়ের ব্যবধান কমানোয় তা এখনো যথেষ্ট নয়।


মহামন্দা থেকে বের হয়ে আসতে নীতির যে পরিবর্তন করা হয়েছিল সে তুলনায় আয় বৈষম্য কমানোর পদক্ষেপগুলো নগণ্য। ফলে এ সমস্যা সহসাই কাটিয়ে ওঠার আশা ক্ষীণ বলেই জানাচ্ছেন বিশ্লেষকরা।