২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরছেন সোনিয়া

ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধি যুক্তরাষ্ট্রে নিয়মিত শারীরিক পরীক্ষা শেষে দেশে ফিরছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 03:20 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বুধবার সকালে তার দিল্লি পৌঁছানোর কথা । সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।

মেয়ে প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে ২ সেপ্টেম্বর সোনিয়া চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেন।

ভারতীয় পার্লামেন্টের দীর্ঘ অধিবেশনে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়ার পর তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেন।

২০১১ সালে অগাস্টে যুক্তরাষ্ট্রে সোনিয়ার অস্ত্রোপচার করা হয়। ২০১২ সালের সেপ্টেম্বরেও তিনি চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি আবারও গিয়েছিলেন বলে পিটিআই জানিয়েছে।

ইতালিয়ান বংশোদ্ভূত সোনিয়া গান্ধি ২০১১ সালে চিকিৎসাগ্রহণ শেষে জনসমক্ষে আসা কিছুটা কমিয়ে দিয়েছেন। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের জরিপে তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের মধ্যে ৬ষ্ঠ।

কংগ্রেস সোনিয়া গান্ধির শারীরিক অবস্থা সম্পর্কে কঠোর গোপনীয়তা অবলম্বন করে থাকে। তবে বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, ২০১১ সালে সোনিয়া নিউ ইয়র্কের স্লোয়ান-ক্যাটারিং হাসাপাতালে ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন।

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজিব গান্ধির স্ত্রী সোনিয়া বর্তমানে নেহরু-গান্ধি পরিবারের উত্তরসূরীদের প্রধান। ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে ভারত স্বাধীন হওয়ার পর এই পরিবারের সদস্যরাই বেশিরভাগ সময় দেশটির শাসন ক্ষমতায় ছিলেন।