মিশরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের বাইরে বিস্ফোরণ
মিশরের স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনে বিস্ফোরণ ঘটেছে। কায়রোর নাসার শহরে এ ঘটনা ঘটে। এতে অন্ততপক্ষে ৪ জন আহত হয়েছেন।
তবে এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বাসভবনে ছিলেন না বলে দেশটির নিরাপত্তা বাহিনীর তিনটি সূত্র নিশ্চিত করেছে।
কায়রোর কেন্দ্রীয় অঞ্চলের ঠিক বাইরে এই বিস্ফোরণের কারণ এখনো পরিষ্কার নয় বলে সূত্র জানায়।
