২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার সাবেক গোয়েন্দা প্রধান সেনুসির কন্যা অপহৃত

ত্রিপোলির একটি কারগার ছাড়ার পর অপহরণের শিকার হয়েছেন লিবিয়ার নিহত সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসির কন্যা আনৌদ আব্দুল্লাহ আল সেনুসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 02:30 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

সোমবার লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পুলিশি পাহারার মাঝেই অজ্ঞাত বন্দুকধারীরা তাকে অপহরণ করে বলে বিবিসি জানিয়েছে ।

লিবিয়ার আইনমন্ত্রী সালাহ আল মারঝানি জানিয়েছেন, আল রেইয়েউমি কারাগার থেকে ছাড়া পাওয়ার পর পুলিশি প্রহরায় আনৌদকে তার গন্তব্যস্থলে নেওয়ার সময় ভারী অস্ত্রে সজ্জিত একটি দল তাকে অপহরণ করে।

আনৌদকে অপহরণ করার আগে পুলিশকে লক্ষ করে গুলিবর্ষণ করে অপহরণকারীরা। পাঁচটি গাড়িতে করে ঘটনাস্থলে আসে তারা।

কারা ফটক থেকে মাত্র ৫০ মিটার দূরে এ ঘটনা ঘটে।

কারাগারে বন্দি পিতাকে দেখতে ২০১২ সালের অক্টোবরে একটি জাল পাসপোর্ট নিয়ে লিবিয়া ফিরে আসলে বিমানবন্দরে আনৌদকে গ্রেপ্তার করা হয়। এরপর ১০ মাসের দণ্ড ভোগ করে মাত্রই কারাগার থেকে বের হয়েছিলেন তিনি।