২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএ’র গোপন গোয়েন্দা বিমানই ‘ফ্লাইং সসার’

বর্হিবিশ্ব থেকে আসা ‘আনআইডেন্টিফয়েড ফ্লাইং অবজেক্ট’ (ইউএফও) যা সাধারণভাবে ‘ফ্লাইং সসার’ নামে পরিচিত, তা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র (সেন্ট্রাল ইন্টিলিজেন্স ) গোপন গোয়েন্দা বিমান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Aug 2013, 06:52 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

সিআইএ’র গোপন ইউ-টু গোয়েন্দা বিমান কর্মসূচী নিয়ে নিয়ে সম্প্রতি প্রকাশিত তথ্যে ফ্লাইং সসারের ধাপ্পাবাজি সম্পর্কে জানা গেছে।

যুক্তরাষ্ট্র সরকার প্রকাশিত এসব তথ্যে ‘সবুজ ছোট মানুষ’ বা পৃথিবীর বাইরে থেকে আসা কোনো মহাকাশ যানের কথা আলোচনা করা হয়নি।

‘এরিয়া ফিফটিওয়ান’ সাঙ্কেতিক নামে পরিচিত একটি এলাকায় এসব গোপন বিমানের পরীক্ষা চালানো হতো। এলাকাটি যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের আলো ঝলমলে শহর লাস ভেগাস থেকে ৮০ মাইল উত্তরপশ্চিমের একটি লবণ হ্রদের পাশে।

কয়েক দশক ধরে অতি গোপনীয়তার সঙ্গে এসব বিমানের পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। এই গোপন কর্মসূচীকে আড়াল করতেই ইউএফও ও বর্হিবিশ্ব থেকে আসা মহাকাশযানের গল্প ছড়ানো হয়।

১৯৫০ সাল থেকে শু্রু হওয়া এই কর্মসুচীতে অনেক উচ্চতায় ইউ –টু গোয়েন্দা বিমানগুলোর পরীক্ষামূলক উড্ডয়ন চালানো হতো। পরবর্তীতে শব্দের গতির চেয়ে বেশি গতির এ-১২ গোয়েন্দা বিমানের পরীক্ষাও এখানে করা হয়। এর পরবর্তীতে এফ- ১১৭ স্টিলথ গ্রাউন্ড অ্যাটাক জেট বিমানের পরীক্ষাও এখানে করা হয়।

এসব বিমান বাণিজ্যিক বিমান পথের অনেক উচ্চতা দিয়ে উড়ে যেত। অত উচ্চতায় কোনো বিমান উঠতে পারে না বলে তখন সাধারণভাবে প্রচলিত ধারণা ছিল।

তাই এগুলোকে কেন্দ্র করে অন্য গ্রহ থেকে আসা গ্রহান্তরের আগুন্তুক ধরনের কাহিনী ডালপালা মেলে। ইউ-টু কর্মসূচীর সঙ্গে জড়িত সিআইএ, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ও গোয়েন্দা বিমানগুলোর নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন এসব গাল-গল্প ছড়ানোতে তাল দিয়ে যায়।

এভাবেই বিশ্বব্যাপী ‘ইউএফও’ তথা ফ্লাইং সসারের মিথ ছড়িয়ে পড়ে।