২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের তেল সরবরাহের লাইনে বোমা হামলা

ইরাক থেকে তুরস্কে অশোধিত তেল সরবরাহকারী পাইপলাইনে বোমা হামলা চালানো হয়েছে। ইরাকের দুই তেল কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Aug 2013, 02:32 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

ইরাকের কিরকুক তেলক্ষেত্র থেকে পাইপলাইনের মাধ্যমে তুরস্কের ভূমধ্যসাগরীয় চেহান বন্দরে স্থাপিত এই পাইপলাইনে শুক্রবার এই হামলা চালানো হয়।

মশুল শহরের ৪০ মাইল দক্ষিণে আল-শুরা এলাকায় এই হামলা চালানো হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত করতে ৪৮ ঘণ্টার মতো সময় লাগবে।
পাইপলাইনের কাছে বোমা পুঁতে সেটির বিস্ফোরণ ঘটানো হয়।

ইরাকের তেল মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৯শ’ কিলোমিটার দীর্ঘ এই তেল সরবরাহের পাইপলাইনটিতে প্রায় ৩০ দফা হামলা চালিয়েছে বিদ্রোহী জঙ্গিরা।