২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেট থেকে হেরোইন চুরি, ডাক্তার গ্রেপ্তার

এক রোগীর পাকস্থলী থেকে উদ্ধার করা ৫ গ্রাম হেরোইন হাতিয়ে নেয়ার অভিযোগে রাশিয়ান এক শল্য চিকিৎসককে (সার্জন) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রয়টার্

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 01:46 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

সার্বিয়ার ক্রাসনোইয়ারস্ক অঞ্চলের পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘আটক করার সময় ওই চিকিৎসক মাতাল অবস্থায় ছিলেন’।

মঙ্গলবার দেয়া ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘চুরি এবং নিজের কাছে (হেরোইন) রাখার অপরাধে তার ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।’

তবে ওই চিকিৎসকের নাম প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, আইনজীবী ছাড়া অভিযুক্ত চিকিৎসক পুলিশের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

অবশ্য ওই রোগীকেও গ্রেপ্তার করা হয়েছে কি না সে বিষয়টি নিশ্চিত নয়।