২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাত্মা গান্ধি ও জন লেননের সঙ্গী জ্যাকসন

জন লেনন ও মহাত্মা গান্ধির দলে যোগ দিচ্ছেন মাইকেল জ্যাকসন, কাঁধে কাঁধ মিলিয়ে বিরোধী দলের সঙ্গে লড়বেন তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Aug 2013, 03:20 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

এই মজার ঘটনাটিই ঘটতে যাচ্ছে ব্রাজিলে। তবে তারা কেউই নিজ নিজ ক্ষেত্রে নয়, মিলিত হচ্ছেন ফুটবল মাঠে।
এক বিবৃতিতে এ কথাই জানিয়েছে ব্রাজিলীয় ফুটবল ক্লাব অ্যাথলেটিকো গোয়ানেনসি। দ্বিতীয় বিভাগের এই ক্লাবের হয়েই খেলছেন তারা।

২৫ বছর বয়সী ‘মাইকেল জ্যাকসন’র প্রকৃত নাম কার্লোস আদ্রিয়ানো সৌসা ক্রুজ। অদ্ভুত গোল উদযাপনের জন্য মাইকেল জ্যাকসন নামে পরিচিতি পেয়েছেন তিনি। গোল দিয়েই প্রয়াত মার্কিন পপ তারকার ভঙ্গী নকল করে নাচেন তিনি।

আদ্রিয়ানো মাইকেল জ্যাকসন নামেও পরিচিত এই খেলোয়াড় খেলেবেন ডিফেন্ডার জন লেনন ও মিডফিল্ডার মহাত্মা গান্ধির সঙ্গে। ওই দুই খেলোয়াড়ের পুরো নাম জন লেনন সিলভা সান্তোস ও মহাত্মা গান্ধি হেবার পিও।

এই দলে রাফায়েল গ্লাডিয়েটর নামে আরেক খেলোয়াড় আছেন।

ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড়রা তাদের খ্রিস্টীয় নাম, মূল নাম, ডাক নাম অথবা এ তিনটি মিলিয়েই পরিচিতি পেতে পারেন।