২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ প্রদেশে বিমান বাহিনী পাঠালেন আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ নিজ আলাওয়িতে গোত্রীয় অঞ্চল লাটাকিয়া প্রদেশে বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে বিমান বাহিনী পাঠিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Aug 2013, 06:38 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

ওই এলাকার উত্তরাঞ্চলীয় সালমা গ্রামে এরই মধ্যে বোমা হামলা চালিয়েছে জঙ্গিবিমান। এতে ১০ জন বেসামরিক নাগরিক, ৬ সিরীয় যোদ্ধা এবং ৪ বিদেশি নাগরিকসহ অন্তত ২০ জন নিহত হয় বলে শনিবার জানিয়েছে ‘দ্য সিরিয়া অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

সিরিয়ার দক্ষিণাঞ্চল এবং কেন্দ্রস্থলের বেশির ভাগ অঞ্চল আসাদের নিয়ন্ত্রণে থাকলেও তুরস্ক সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় এলাকাগুলোসহ ইরাকের দিকের ইউফ্রেটিস উপত্যকা বরাবর এলাকাগুলো বিদ্রোহীদের নিয়ন্ত্রণ আছে।

সালমা গ্রামে কয়েকটি ইসলামিক ব্রিগেড এবং আল-কায়েদা সংশ্লিষ্ট দুটো দলের সমন্বয়ে লড়ছে সিরিয়ার বিদ্রোহী বাহিনী। এ মাসের লড়াইয়ে তারা কয়েকটি আলাওয়িতে বসতি দখল করেছে।

বিদ্রোহীদের এ অগ্রযাত্রা রুখে দিতেই ওই অঞ্চলে অতিরিক্ত বাহিনী পাঠিয়ে বিমান হামলা শুরু করেছেন আসাদ।একইসঙ্গে আলেপ্পো প্রদেশেও হারানো অঞ্চল পুনর্দখলের চেষ্টা করে যাচ্ছে আসাদের বাহিনী।