২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইরোবি বিমানবন্দর আবার চালু

কেনিয়ার রাজধানী নাইরোবিতে প্রধান জোমো কেনিয়েত্তা আন্তর্জাতিক বিমানবন্দর (জেকেআইএ) ভয়াবহ আগুনে বন্ধ হয়ে যাওয়ার পর আবার বিমান চলাচল শুরু হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 06:34 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

বিমানবন্দরে অবতরণ করেছে কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট। বৃহস্পতিবার প্রথমেই বিমানবন্দরে নামে লন্ডনের বিমান। এছাড়া বিমান এসে পৌঁছেছে ব্যাংকক এবং কিলিমানজারো থেকেও। কেনিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

বিমানবন্দরে আগুন ছড়িয়ে পড়ার কারণ এখনো জানা যায়নি।কেনিয়া কর্তৃপক্ষ আগুনে মারাত্মক হতাহতের ঘটনার কোনো খবর জানায়নি।
বুধবার ভোর ৫টার দিকে বিমানবন্দরের বর্হিগমন লাউঞ্জের ইমিগ্রেশন বিভাগে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে ।

দেশটির পরিবহনমন্ত্রী মিখায়েল কামু আগুনকে “ভয়াবহ” বলে বর্ণনা করে জনসাধারণকে বিমানবন্দর থেকে দূরে থাকার পরামর্শ দেন।

কেনিয়ার বেসামরিক বিমান পরিবহনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জরুরি অবতরণ ছাড়া সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকার কথা জানান।
দমকলকর্মিদের ৪ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার কেনিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ বিবিসি কে জানায়, বিমান চলাচল এখন কমবেশি স্বাভাবিক হয়ে এসেছে। ওঠানামা করছে বিভিন্ন ফ্লাইট।