২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ থেকে মানুষে ছড়িয়েছে বার্ড ফ্লু

গবেষকরা চীনে দেখা দেয়া নতুন এইচ৭এন৯ বার্ড ফ্লু প্রথম মানুষ থেকে মানুষে ছড়ানোর খবর দিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 06:35 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

ব্রিটিশ মেডিকেল জার্নালে বলা হয়েছে, ৩২ বছরের এক নারী ফ্লু আক্রান্ত হয়েছেন তার বাবার কাছ থেকে। দুজনই পরে মারা গেছেন। বিবিসি এ খবর দিয়েছে।

এর আগে পাখির সরাসরি সংস্পর্শ কিংবা খামার পরির্দশ থেকে মানুষের এইচ৭এন৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার আলামত পাওয়া গেছে।

তবে এখন মানুষ থেকে মানুষে এ ফ্লু ছড়ানোর মানে এই নয় যে তা সহজেই মানবদেহে সংক্রমিত হবে- বলছেন বিশেষজ্ঞরা।

পূর্ব চীনে এরই মধ্যে এইচ৭এন৯ বার্ড ফ্লু আক্রান্ত হয়েছে ১৩৩ জন এবং মারা গেছে ৪৩ জন।

মার্চে এ ফ্লু আক্রান্ত হয় ৩২ বছর বয়সী ওই নারী। হাসপাতালে ফ্লু আক্রান্ত বাবার সেবাযত্ন করার পর সে ফ্লু আক্রান্ত হয়।

তার বাবা অসুস্থ হওয়ার এক সপ্তাহ আগে একটি খামারে গিয়েছিলেন। এর ছয়দিন পরই তিনি ফ্লু আক্রান্ত হন।