ইয়েমেন দূতাবাস থেকে কর্মীদের সরাল ব্রিটেন
ইয়েমেনের রাজধানী সানার দূতাবাস থেকে সব কর্মী প্রত্যাহার করে নিয়েছে ব্রিটেন।
একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর।
দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, নিরাপত্তায় ঝুঁকি বাড়তে থাকায় ব্রিটিশ দূতাবাসের সব কর্মীকে সাময়িকভাবে দূতাবাস ছাড়তে বলা হয়েছে।
কর্মীরা ফিরে যেতে সক্ষম না হওয়া পর্যন্ত দূতাবাস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
ওয়েবসাইটের বার্তায় বলা হয়, সশস্ত্র আদিবাসী গোষ্ঠী, অপরাধী এবং সন্ত্রাসীদের হাতে অপহৃত হওয়ার ঝুঁকি খুব বেশি।
