২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচন ৭ সেপ্টেম্বর

জাতীয় নির্বাচনের ডাক দিয়ে তারিখ ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড। ৭ সেপ্টেম্বর আগাম এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Aug 2013, 01:42 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

রোববার সমর্থকদের কাছে পাঠানো এক ইমেইল বার্তায় নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী রাড।

এ নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টে সংখ্যালঘু লেবার পার্টির তিন বছরের ঝঞ্ঝাবিক্ষুব্ধ শাসনের অবসান হবে।

অস্ট্রেলীয় পার্লামেন্টের ১৫০টি আসনের মধ্যে লেবার পার্টির আসন ৭১টি, অপরদিকে বিরোধী দলের আসন ৭২টি। পার্লামেন্টের ছয়জন স্বতন্ত্র সদস্য ও গ্রিন পার্টির একজন সদস্যের সমর্থন নিয়ে লেবার পার্টি ক্ষমতাসীন হয়েছে।

মাত্র দেড়মাস আগে দলীয় সদস্যদের ভোটে সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডকে হারিয়ে লেবার পার্টির নেতৃত্ব এবং প্রধানমন্ত্রীত্ব ফিরে পান রাড। ক্ষমতায় ফিরে আসার দেড় মাসের মধ্যেই জাতীয় নির্বাচনের ঘোষণা দিলেন তিনি।

২০১০ সালে পার্টির নেতৃত্ব হারানোর পর জনতাকে আবার নিজ পক্ষে টেনে নিতে পেরেছেন তিনি। কিন্তু নির্বাচনে তার মধ্য-বামপন্থী দল লেবার পার্টি পরাজিত হবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ নির্বাচনী জরিপে রক্ষণশীল বিরোধী দলীয় নেতা টনি অ্যাবোটের জয়লাভ করার সম্ভবনা বেশি বলে দেখা গেছে।