২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেনসেলভানিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

যুক্তরাষ্ট্রের পেনসালভানিয়া রাজ্যের উত্তরপূর্বাঞ্চলের গভীর বন আচ্ছাদিত এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 29 Jul 2013, 01:29 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে রোববার জানিয়েছেন রাজ্যটির কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় বেসামরিক বিমান চলাচল প্রশাসন জানিয়েছে, রোববার বিকেলে পেনসালভানিয়ার স্ক্রানটন শহরে থেকে ২১ মাইল পশ্চিমে নক্সেনের এক দুর্গম এলাকায় বিধ্বস্ত হেলিকপ্টারটি পাওয়া যায়।

নিহতদের তিনজন পুরুষ, একজন নারী ও একজন বালক বলে জানান তদন্তকারী কর্মকর্তা থমাস কুকুচ্কা। সম্পর্কে এরা বাবা-ছেলে, বাবা-মেয়ে ও হেলিকপ্টার চালক বলে ধারণা করা হচ্ছে।

শনিবার রাতে তারা পেনসালভানিয়ার লেহিগথন শহরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।