২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রোপচার হবে মেক্সিকোর প্রেসিডেন্টের

মেক্সিকোর প্রেসিডেন্ট পিনা নিয়েতোর গলগ্রন্ত্রি থেকে একটি ছোট্ট পিণ্ড অপসারণ করা হবে। এ লক্ষ্যে আগামী সপ্তায় তার অস্ত্রোপচার হবে বলে এক বিবৃতিতে জানানো হয়।

রয়টার্স

.

রয়টার্স

Published : 25 Jul 2013, 03:05 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বুধবার নিয়েতোর কার্যালয় থেকে জানানো হয়, আগামী ৩১ জুলাই তার গলগ্রন্থিতে হতে যাওয়া ওই অস্ত্রোপচারে ১ থেকে দেড়ঘণ্টা সময় লাগতে পারে। তিনি চারদিন বিশ্রামে থাকবেন।

তবে নিয়েতোর প্রকৃত অবস্থা সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

গলগ্রন্ত্রিতে পিণ্ড অপসারণ নানা কারণেই করার প্রয়োজন হতে পারে। পিণ্ডটি ক্রমশ বড় হতে থাকলে কিংবা ক্যান্সারের ঝুঁকি থাকলে সেটি অপসারণ করা হয় বলে আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে।

৪৭ বছর বয়সী পিনা নিয়েতো ডিসেম্বরে মেক্সিকোর প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তার হাত ধরেই দেশটির ইন্সটিটিউশনাল রেভ্যুলিউশনারি পার্টি (পিআরআই) আবার ক্ষমতায় ফিরে আসে। এই রাজনৈতিক দলটি গত শতাব্দীর বেশির ভাগ সময় দেশটি শাসন করেছে।

কিন্তু ২০০০ সালে পিআরআই মেক্সিকোর প্রধান রক্ষণশীল দলের কাছে পরাজিত হয়ে রাষ্ট্র ক্ষমতাচ্যুত হয়।