২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে ইসরায়েল

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে সমঝোতার পরিপ্রেক্ষিতে উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে ঘোষণা দিয়েছে ইসরায়েল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 03:22 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

ইসরায়েলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী যুভাল স্টেইনিথজ বলেছেন, “কয়েক দশক ধরে আটক থাকা গুরুত্বপূর্ণ বন্দিরাও” এর আওতায় বিবেচিত হবে।
শুক্রবার কেরি ঘোষণা করেন, শান্তি আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে প্রাথমিক কথাবার্তা “আগামী সপ্তাহের মধ্যেই” ওয়াশিংটনে শুরু হবে।
বর্তমানে আম্মানে অবস্থানরত কেরি বিবদমান দুই দেশই আলোচনায় সম্মতি জানিয়েছে কি না এ ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
তবে তিনি বলেছেন, “এই আলোচনাকে একটি সুযোগ হিসেবে বিবেচনা করে তা গোপন রাখাই সবচেয়ে ভালপন্থা।”
ইসরায়েলের এক বেসরকারি রেডিওকে যুভাল স্টেইনিথজ বলেন, আলোচনা শুরুর বিষয়টি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্ধারিত নীতির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত।
তিনি আরো বলেন, পর্যায়ক্রমে বন্দিদের মুক্তি দেয়া হবে।